বয়স বাড়লেও কিছু মানুষ কীভাবে সুস্থ থাকে

· Prothom Alo

প্রবাদে আছে, পুরোনো চাল ভাতে বাড়ে! কিন্তু মানুষের ক্ষেত্রে কী হয়? আমরা সাধারণত ভাবি, বয়স বাড়া মানেই শরীরে রোগব্যাধি বাসা বাঁধা, হাঁটুতে ব্যথা ও স্মৃতিশক্তি কমে যাওয়া। কিন্তু নতুন এক গবেষণা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা! আপনার বয়স বাড়ার পর শরীর ও মস্তিষ্কের অবস্থা কেমন হবে, তার অনেকটাই নির্ভর করে আপনি বুড়িয়ে যাওয়ার বিষয়টিকে নিজের মনে কীভাবে নিচ্ছেন, ঠিক তার ওপর!

Visit asg-reflektory.pl for more information.

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির সামাজিকবিজ্ঞান বিভাগের অধ্যাপক বেকা লেভি এবং তাঁর দল একটি চমকপ্রদ গবেষণা প্রকাশ করেছেন। গবেষণায় দেখা গেছে, যেসব বয়স্ক মানুষ নিজেদের বয়স বাড়ার বিষয়টিকে ইতিবাচক বা সহজভাবে মেনে নেন, তাঁদের হাঁটার গতি এবং চিন্তা করার ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়!

যাঁরা নিজেদের বয়স বাড়ার বিষয়টিকে ইতিবাচকভাবে নেন, তাঁদের চিন্তা করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়!

অন্যদিকে, যাঁরা বয়স বাড়ার ভয়ে সব সময় নেতিবাচক চিন্তায় ভোগেন, তাঁদের শারীরিক ও মানসিক সক্ষমতা খুব দ্রুত কমতে থাকে। মানে  আমাদের মনের বিশ্বাস আমাদের শরীরের বায়োলজির ওপর রীতিমতো জাদুকরী প্রভাব ফেলতে পারে!

বিজ্ঞান সাময়িকী জেরিয়াট্রিকস-এ প্রকাশিত এই বিশাল গবেষণায় ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী ১১ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন। টানা ১২ বছর ধরে তাঁদের ওপর এই গবেষণা চালানো হয়। ফলাফল ছিল অবাক করার মতো!

বয়স বাড়ার সঙ্গে খাবারের পুষ্টিগুণ যেভাবে বদলে যায়
গবেষণায় দেখা গেছে, যেসব বয়স্ক মানুষ নিজেদের বয়স বাড়ার বিষয়টিকে ইতিবাচক বা সহজভাবে মেনে নেন, তাঁদের হাঁটার গতি এবং চিন্তা করার ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়!

গবেষণায় অংশ নেওয়া ৪৫ শতাংশ মানুষেরই চিন্তাশক্তির মাত্রা এবং হাঁটার গতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে! আরও অনেকের ক্ষেত্রে এই ১২ বছরে মানসিক সক্ষমতার কোনো অবনতিই হয়নি। বিজ্ঞানীরা যখন সবার ডেটা একসঙ্গে গড় করে হিসাব করেন, তখন বয়সের সঙ্গে সঙ্গে সক্ষমতা কমার একটি স্বাভাবিক চিত্র চোখে পড়ে ঠিকই, কিন্তু যখন আলাদা আলাদা মানুষের ব্যক্তিগত হিসাব করা হয়, তখন দেখা যায় সবার ক্ষেত্রে এই অবনতির তত্ত্ব মোটেও খাটছে না!

বয়স নিয়ে অতিরিক্ত চিন্তা আলঝেইমারস রোগের মতো মারাত্মক সমস্যার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে

অধ্যাপক বেকা লেভি এর আগেও তাঁর এক গবেষণায় দেখিয়েছিলেন, বয়স নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি তাদের স্মৃতিশক্তি হারানো, ঘুমের সমস্যা, হৃদ্‌রোগ, এমনকি আলঝেইমারস রোগের মতো মারাত্মক সমস্যার ঝুঁকিও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে।

তিনি বলেন, ‘বেশির ভাগ মানুষই মনে করেন, বয়স বাড়া মানেই শারীরিক ও মানসিক সক্ষমতা একটানা কমতে থাকা  এবং এটি ঠেকানোর কোনো উপায় নেই। কিন্তু আমরা দেখেছি, শেষ বয়সে এসেও স্বাস্থ্যের উন্নতি হওয়াটা কোনো বিরল ঘটনা নয়। বরং এটি খুব সাধারণ একটি বিষয়। বয়সের এই বিষয়টিকে আমাদের বার্ধক্য প্রক্রিয়ার স্বাভাবিক হিসাবের মধ্যেই ধরা উচিত।’

বয়স বাড়লে দৃষ্টিশক্তি কমে কেন
অধ্যাপক বেকা লেভি বলেন, ‘বেশির ভাগ মানুষই মনে করেন, বয়স বাড়া মানেই শারীরিক ও মানসিক সক্ষমতা একটানা কমতে থাকা  এবং এটি ঠেকানোর কোনো উপায় নেই।'

তিনি আরও জানান, যেহেতু বয়স নিয়ে আমাদের এই দৃষ্টিভঙ্গি চাইলেই পরিবর্তন করা সম্ভব, তাই ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রে এটি নিয়ে কাজ করার বিশাল সুযোগ রয়েছে।

মন ভালো থাকলে এবং ইতিবাচক চিন্তা করলে জীবনের শেষ অধ্যায়টাও হয়ে উঠতে পারে দারুণ প্রাণবন্ত ও চমৎকার!

অর্থাৎ, যাঁদের মন সব সময় তরুণ, তাঁদের শরীরও তরুণদের মতোই সতেজ থাকছে! তাই বয়স আসলেই কেবল একটি সংখ্যা। মন ভালো থাকলে, ইতিবাচক চিন্তা করলে এবং নিজের ওপর বিশ্বাস রাখলে জীবনের শেষ অধ্যায়টাও হয়ে উঠতে পারে দারুণ প্রাণবন্ত ও চমৎকার!

লেখক: ফ্রন্টেন্ড ডেভলপার, সফটভেঞ্চসূত্র: সায়েন্টিফিক আমেরিকানবয়স বাড়া ঠেকাতে পারে 'ম্যাজিক মাশরুম', নতুন গবেষণা

Read full story at source