ঝালকাঠি বন্ধুসভার মেহেদি উৎসব
· Prothom Alo

ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদি উৎসব করেছে ঝালকাঠি বন্ধুসভা। ১৮ মার্চ বেলা ১১টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শতাধিক শিশুকে একটি করে মেহেদি উপহার দেন বন্ধুরা। পাশাপাশি শিশুদের হাতে মেহেদি দিয়ে আলপনা এঁকে দেন।
মেহেদি বিতরণে সার্বিক সহযোগিতা করেন ব্যবসায়ী ও সাংবাদিক তাওহীদ মান্নান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি বন্ধুসভার উপদেষ্টা কবি আল আমীন বাকলাই, প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ, আইনজীবী মুশফিকুর রহমান বাবু।
Visit asg-reflektory.pl for more information.
ঝালকাঠি বন্ধুসভার মেহেদি উৎসব।শিশুরা মেহেদির রঙে হাত রাঙিয়ে দারুণ খুশি হয়। সভাপতি শাকিল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহাত মাঝির সঞ্চালনায় মেহেদি উৎসবে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি বীথি শর্মা বণিক, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, সহসাংগঠনিক সম্পাদক তাহমিনা আইরিন, প্রচার সম্পাদক শাহরিয়ার সিমান্ত, বইমেলা সম্পাদক যূথী আক্তার, বন্ধুসভার বন্ধু ইসরাত জাহান, সওদা মনি, রাকিবসহ অন্য বন্ধুরা।