যুদ্ধবিধ্বস্ত গাজা ও লেবাননে ঈদ উদ্‌যাপন

· Prothom Alo

যুদ্ধবিধ্বস্ত গাজা ও লেবাননে এবারও মোটাদাগে বিষাদ ও উৎসবহীনতার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। যুদ্ধে স্বজন হারানোর বেদনা, খাদ্যসংকট ও ব্যাপক বাস্তুচ্যুতির মধ্যে দিন কাটছে সেখানকার মানুষের। ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন তাঁরা। তাঁদের টুকরা টুকরা মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।

Visit asg-reflektory.pl for more information.

রমজান মাস শেষে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন মুসল্লিরা। আল-সারায়া স্কয়ার, গাজা উপত্যকার গাজা নগরী, ২০ মার্চ ২০২৬পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে দোয়া করছেন এক নারী। আল-সারায়া স্কয়ার, গাজা উপত্যকার গাজা নগরী, ২০ মার্চ ২০২৬ ঈদের নামাজ ঘিরে আনন্দমুখর পরিবেশে ছবি তুলছে এক ফিলিস্তিনি শিশু। আল-সারায়া স্কয়ার, গাজা উপত্যকার গাজা নগরী, ২০ মার্চ ২০২৬ ঈদুল ফিতরের দিন পরলোকগত স্বজনদের কবর জিয়ারত করছেন ফিলিস্তিনের গাজার উপত্যকার বাসিন্দারা। গাজা উপত্যকার গাজা নগরী, ২০ মার্চ ২০২৬ ঈদের নামাজে অংশ নিতে এসে সেলফিতে ব্যস্ত ফিলিস্তিনি কিশোরীরা। আল-সারায়া স্কয়ার, গাজা উপত্যকার গাজা নগরী, ২০ মার্চ ২০২৬ঈদুল ফিতরের নামাজে মুসল্লিদের উপস্থিতি। হাজ্জ বাহা এল-দিন আল-হারিরি মসজিদ কমপ্লেক্স, সাইডন, লেবানন, ২০ মার্চ ২০২৬ ঈদের নামাজে আসা এক মুসল্লিকে তল্লাশি করছেন একজন নিরাপত্তাকর্মী। মোহাম্মদ আল-আমিন মসজিদ, বৈরুত, লেবানন, ২০ মার্চ ২০২৬ রমজানের শেষে ঈদুল ফিতরের দিনে মসজিদের বাইরে দুই শিশু। সাইডন, লেবানন, ২০ মার্চ ২০২৬ ঈদ উপলক্ষে আয়োজিত বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে বাস্তুচ্যুত শিশুরা। সাইডনের একটি আশ্রয়কেন্দ্র স্কুল, লেবানন, ২০ মার্চ ২০২৬

Read full story at source