ঈদের ছুটিতে চিড়িয়াখানায়

· Prothom Alo

ঈদের ছুটির আমেজে রাজধানীর ব্যস্ততা কিছুটা কমলেও বিনোদনকেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের ঢল। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দেখা গেছে সেই চিরচেনা উৎসবমুখর দৃশ্য। পরিবার-পরিজন নিয়ে নানা বয়সী মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশুদের উচ্ছ্বাস, বড়দের অবসর সময় কাটানোর আনন্দ—সব মিলিয়ে চিড়িয়াখানা যেন হয়ে ওঠে ঈদের আনন্দ ভাগাভাগির এক মিলনমেলা। পশুপাখি দেখা, ছবি তোলা আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে দর্শনার্থীদের দিন কেটেছে উৎসবের আবহে।

Visit bettingx.club for more information.

ঈদের দিনে চিড়িয়াখানার প্রবেশপথে মানুষের ভিড় জিরাফের খাঁচার সামনে ভিড় করেন অনেকেই হরিণকে খাওয়ানোর চেষ্টা এক শিশুরপেখম মেলেছে ময়ূর জিরাফ দেখতে ভিড় করছে মানুষজন চিড়িয়াখানার ভেতরে টয় ট্রেনে চড়ছে শিশুরা ঘোড়াকে দেখানোর জন্য এক শিশুকে উঁচু করে তুলে ধরেছেন অভিভাবক স্লাইডে ওঠার জন্য যেন প্রতিযোগিতায় নেমেছে শিশু-কিশোরেরাখাঁচায় বিশ্রাম নিচ্ছে বেঙ্গল টাইগার বানরের খাঁচার ভেতরে বাদাম দিয়ে বানরের ছবি তোলার চেষ্টা

Read full story at source