গোল, পেনাল্টি হজম এবং দুয়ো—প্রত্যাবর্তনে মিশ্র অভিজ্ঞতা হোয়াইটের
· Prothom Alo

চার বছর আগে কাতার বিশ্বকাপের নকআউটে ইংল্যান্ড দল ছেড়ে চলে গিয়েছিলেন বেন হোয়াইট। তখন এ নিয়ে বেশ হইচই হলেও ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানায়, ‘ব্যক্তিগত কারণে’ এ সিদ্ধান্ত নিয়েছেন হোয়াইট।
পরে ব্রিটিশ সংবাদমাধ্যমের কল্যাণে জানা যায়, হোয়াইটের জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার নেপথ্যে রয়েছে ইংল্যান্ডের সহকারী কোচ স্টিভ হল্যান্ডের সঙ্গে বাদানুবাদ।
Visit chinesewhispers.club for more information.
ইংল্যান্ডের তখনকার কোচ গ্যারেথ সাউথগেট যদিও ব্যাপারটা সব সময়ই অস্বীকার করে এসেছেন। ২০২৪ সালে তিনি দাবি করেন, হোয়াইট ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে অপারগতা প্রকাশ করেছেন।
সাউথগেটের জায়গায় গত বছরের জানুয়ারিতে স্থলাভিষিক্ত হন টমাস টুখেল। ইংল্যান্ড কোচের দায়িত্ব নিয়ে এই ডিফেন্ডারকে জাতীয় দলে ‘দ্বিতীয় সুযোগ’ দেওয়ার পক্ষে ছিলেন টুখেল। শেষ পর্যন্ত সে সুযোগ গতকাল রাতে ওয়েম্বলিতে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে পেলেন হোয়াইট। কিন্তু ইংল্যান্ডের সমর্থকেরা হোয়াইটকে সম্ভবত সহজে ক্ষমা করতে পারেননি।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে হোয়াইট এর আগে সর্বশেষ মাঠে নামেন ২০২২ সালের মার্চে। সে বছর বিশ্বকাপ স্কোয়াডে ডাক পান। চার বছর পর জাতীয় দলের হয়ে তাঁর মাঠে নামার এ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড। ৬৯ মিনিটে বদলি হিসেবে নেমে ২০ মিনিটের একটু বেশি সময় মাঠে ছিলেন হোয়াইট। খুব অল্প এ সময়টুকু বেশ ঘটনাবহুল। ৮১ মিনিটে ইংল্যান্ড গোল পায় তাঁর কাছ থেকে।
যেভাবে গোল করেছেন হোয়াইটদেশের হয়ে ৫ ম্যাচের ক্যারিয়ারে প্রথম গোল পাওয়ার পর স্টেডিয়ামের স্পিকারে তাঁর নাম উচ্চারিত হতেই দুয়োতে ফেটে পড়ে গ্যালারি। বদলি হিসেবে মাঠে নামার সময়ও একইভাবে হোয়াইটের প্রত্যাবর্তনকে বরণ করে ইংলিশ গ্যালারি।
ব্যাপারটা আরও নির্মম হয়ে ওঠে ম্যাচের যোগ করা সময়ে হোয়াইটের কারণে ইংল্যান্ড পেনাল্টি হজম করার পর। ফেদেরিকো ভালভের্দে স্পটকিক থেকে উরুগুয়েকে সমতায় ফেরানোয় সেই রাগটাও হোয়াইটের ওপর ঝেড়েছেন ইংল্যান্ডের সমর্থকেরা।
আর্জেন্টিনাকে শেষ মুহূর্তে ‘ধাক্কা’ মৌরিতানিয়ারম্যাচ শেষে কোচ টমাস টুখেল এ নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করে বলেন, ‘আগেও এখানে কিছু খেলোয়াড়ের ক্ষেত্রে এমনটা ঘটেছে, যা সত্যিই দুঃখজনক। কারণ, এতে কারও কোনো লাভ হয় না। দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র।’ হোয়াইটের গোলটি নিয়ে টুখেল যোগ করেন, ‘যখন “জয়সূচক” গোলটি করল, মনে হচ্ছিল সব বুঝি ঠিক হয়ে গেল। যদিও শেষ পর্যন্ত সেটি আর জয়সূচক গোল থাকেনি। রক্ষণ সামলাতে গিয়ে সে হয়তো কিছুটা মরিয়া হয়ে উঠেছিল, তবে আমার মনে হয় ওটা পেনাল্টি ছিল না।’
দেড় বছর পর ইংল্যান্ড জাতীয় দলে ফেরা হ্যারি ম্যাগুয়ারও হোয়াইটের পাশে দাঁড়িয়েছেন। ম্যাগুয়ার বলেন, ‘প্রত্যাবর্তনেই প্রথম গোল করাটা অবিশ্বাস্য। সে দুর্দান্ত খেলেছে। পুরো সপ্তাহজুড়েই সে খুব হাসিখুশি ছিল, দলে একটা ইতিবাচক শক্তি নিয়ে এসেছে। আজ গোল করে তার পুরস্কারও পেল।’
পেনাল্টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ম্যাগুয়ার বলেন, ‘হাস্যকর এক পেনাল্টি ছিল। সে (প্রতিপক্ষ খেলোয়াড়) বল উড়িয়ে মারার পর বেন কেবল শটটি আটকানোর চেষ্টা করেছিল। বাজে ট্যাকল ছিল না, কোনো অসৎ উদ্দেশ্যও ছিল না। বক্সের ভেতর রক্ষণের কাজ করতে গেলে এমন সামান্য শারীরিক সংস্পর্শ তো হবেই।’
অন্য প্রীতি ম্যাচে সার্বিয়াকে ৩–০ গোলে হারায় স্পেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ৪–৩ গোলে জেতে জার্মানি, নরওয়েকে ২–১ গোলে হারায় নেদারল্যান্ডস।
বিশ্বকাপের ইতিহাসে যা কখনো দেখতে হয়নি, সেটাই দেখতে যাচ্ছে ব্রাজিল