শরীরের হরমোনকে বলা হয় ‘রাসায়নিক দূত’
· Prothom Alo

জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
Visit newsbetting.club for more information.
অধ্যায়–১১
১. প্রজনন প্রক্রিয়া প্রয়োজন—
i. বংশবিস্তারে
ii. বংশ রক্ষায়
iii. বংশ সমতায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. ‘রাসায়নিক দূত’ বলা হয় কাকে?
ক. ক্রোমোজোমকে খ. হরমোনকে
গ. নিউক্লিয়াসকে ঘ. থাইরয়েডকে
৩. নালিহীন গ্রন্থি থেকে কী নিঃসৃত হয়?
ক. রক্ত খ. এনজাইম
গ. হরমোন ঘ. অজৈব পদার্থ
৪. হরমোন নিয়ন্ত্রণ করে—
i. বিভিন্ন বিপাকীয় কাজ
ii. শারীরবৃত্তীয় কাজ
iii. রাসায়নিক ক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. বহিঃনিষেক সাধারণত কোন ধরনের প্রাণীর মধ্যে হয়?
ক. ডাঙ্গায় বাস করে
খ. পানিতে বাস করে
গ. গাছে বাস করে
ঘ. আকাশে বাস করে
৬. মাতৃগর্ভে —
i. ভ্রূণের সৃষ্টি হয়
ii. সন্তান জন্ম নেয়
iii. জাইগোট হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. বয়ঃসন্ধিকালে বিকাশ ঘটে—
i. দৈহিক ii. মানসিক
iii. যৌন বৈশিষ্ট্যের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. বয়ঃসন্ধিকালে মেয়েদের দেহে—
i. দেহত্বক কোমল হয়
ii. চেহারায় কমনীয়তা বৃদ্ধি পায়
iii. ঋতুস্রাব হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা