জলবায়ু পরিবর্তন নিয়ে সাংবাদিকতা: ফেলোশিপ দিচ্ছে ‘ক্লাইমেট ব্রিজ ফান্ড’
· Prothom Alo

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন নিয়ে কাজ করতে আগ্রহী পেশাদার সাংবাদিকদের জন্য ফেলোশিপ কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ)। জার্মান সরকারের কারিগরি ও আর্থিক সহযোগিতায় (কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক) ব্র্যাক এ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছে।
বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক নিয়োগ, আবেদন শুরুএ কর্মসূচির আওতায় নির্বাচিত ফেলোরা বাংলাদেশে জলবায়ুসহনশীলতা এবং কমিউনিটি পর্যায়ের অভিযোজন নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির সুযোগ পাবেন। ফেলোশিপের অংশ হিসেবে তাঁরা সিবিএফের অর্থায়ন করা বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। এ কাজের জন্য তাঁদের নির্দিষ্ট আর্থিক অনুদান প্রদান করা হবে। পাশাপাশি মাঠপর্যায়ে যাতায়াতের সুবিধা ও প্রয়োজনীয় দিকনির্দেশনাও পাবেন তাঁরা।
Visit sportbet.rodeo for more information.
প্রিন্ট, অনলাইন, টেলিভিশন, ভিডিও ও ফটোসাংবাদিকতায় নিয়োজিত যেকোনো পেশাদার সাংবাদিক এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ফেলোদের মূল কাজ হবে মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনসংগ্রাম, অভিযোজন কৌশল এবং সিবিএফের প্রকল্পের প্রভাব নিয়ে উচ্চমানের ও মানবিক আবেদনসম্পন্ন প্রতিবেদন বা স্টোরি তৈরি করা।
অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে: শিক্ষামন্ত্রীআবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ১৩ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) ও আবেদনপত্র (কভার লেটার) [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ফেলোশিপের বিস্তারিত শর্তাবলি ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এই লিংকে
শক্তি ফাউন্ডেশন নেবে ২০০ ট্রেইনি অফিসার, বেতন ২৭০০০, আবেদন ৩০ এপ্রিল পর্যন্ত