কুমিল্লায় বাস টার্মিনালে থাকা তিনটি বাস আগুনে পুড়ে ছাই

· Prothom Alo

কুমিল্লায় টার্মিনালে পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ  বাসগুলোতে একসঙ্গে আগুন লাগে কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল বা জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে। ওই বাস তিনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় টার্মিনালে পড়ে ছিল।

ফায়ার সার্ভিস জানায়, রোববার দুপুরে টার্মিনাল এলাকায় বাসগুলোতে আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে নগরের ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Visit chickenroadslot.pro for more information.

টার্মিনালের একাধিক পরিবহনের বাসচালক ও চালকের সহকারীরা জানান, রয়েল কোচ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) তিনটি বাস দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। ঢাকা-কুমিল্লাসহ বেশ কয়েকটি সড়কে চলাচল করে এই পরিবহনের বাসটি। রোববার দুপুরে হঠাৎ বাসগুলোতে আগুনের সূত্রপাত হয়।

টার্মিনাল–সংশ্লিষ্টদের অভিযোগ, এই বাসগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এগুলোর ভেতরে মাদকসেবীরা নেশা করত। তাদের ব্যবহারের আগুন, নাকি দুর্বৃত্তরা আগুন দিয়েছে, এটি কেউ নিশ্চিত হতে পারেননি। তবে বাসগুলোতে মাদকসেবী বা কোনো দুর্বৃত্ত আগুন দিয়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। কারণ এভাবে হঠাৎ সেখানে আগুন ধরার কোনো কারণ নেই।

রোববার বিকেলে কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে স্থানীয় লোকজন জানিয়েছে, বাসগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেগুলোর ভেতরে মাদকসেবীদের আনাগোনা ছিল। তাদের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

Read full story at source