বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভিনি–ইয়ামাল ‘জোট’
· Prothom Alo

তাঁরা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের অন্যতম সেরা দুই তারকা। মাঠের লড়াইয়ে তাই স্বাভাবিকভাবেই তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ে তাঁরা ‘খেলেন’ এক দলে। এই দুই ‘সতীর্থে’র নাম লামিনে ইয়ামাল এবং ভিনিসিয়ুস জুনিয়র।
Visit biznow.biz for more information.
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে আগামীকাল রাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আজ এই ম্যাচের সংবাদ সম্মেলনে বর্ণবাদ নিয়ে কথা বলেন রিয়াল উইঙ্গার ভিনিসিয়ুস। কিছুদিন আগে স্পেনের হয়ে প্রীতি ম্যাচ শেষে বর্ণবাদ নিয়ে কথা বলেছিলেন বার্সা তারকা ইয়ামাল। সে প্রসঙ্গেই বর্ণবাদের বিরুদ্ধে ইয়ামালের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন ভিনি।
ভিনিসিয়ুস বলেন, ‘গরিব এবং কৃষ্ণাঙ্গ, যাঁরা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাঁদের জন্য লড়াইটা বেশি কঠিন। আমরা খেলোয়াড় হিসেবে বিখ্যাত, আমাদের অর্থ আছে, তাই আমরা অনেক কিছু সামলে নিতে পারি। জার্মানি, স্পেন কিংবা পর্তুগাল—এগুলো বর্ণবাদী দেশ নয়, কিন্তু এসব দেশেও কিছু বর্ণবাদী মানুষ আছে, যেমনটা ব্রাজিলেও আছে। এটাই বাস্তবতা। আমরা যদি একসঙ্গে এই লড়াই চালিয়ে যাই, তবে ভবিষ্যতে নতুন খেলোয়াড়সহ সবাই এমন পরিস্থিতি এড়াতে পারবে।’
বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালবার্সেলোনায় আরসিডিই স্টেডিয়ামে গত ৩১ মার্চ রাতে স্পেন–মিসর গোলশূন্য প্রীতি ম্যাচে মুসলিমবিরোধী স্লোগান দেওয়া হয় গ্যালারিতে। ম্যাচ শেষে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্পেন তারকা ইয়ামাল। স্লোগানগুলো সরাসরি তাঁকে লক্ষ্য করে না হলেও তিনি বিষয়টিকে ব্যক্তিগতভাবেই নেন।
ইয়ামাল সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে লেখেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে “তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম”—এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল। আমি জানি, এগুলো প্রতিপক্ষকে লক্ষ্য করে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে নয়। তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
রাফিনিয়া ২৮ দিনের বেশি মাঠের বাইরে থাকলেই প্রতিদিন ২৯ লাখ টাকা পাবে বার্সাইয়ামাল আরও লেখেন, ‘আমি বুঝি, সব সমর্থক এমন নয়। কিন্তু যারা এ ধরনের স্লোগান দেয়, তাদের বলব—স্টেডিয়ামের ভেতরে অন্যদের নিয়ে উপহাস করতে ধর্মকে ব্যবহার করা অজ্ঞতা ও বর্ণবাদী আচরণ।’ এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘মুষ্টিমেয় অসভ্য লোকের আচরণে স্পেনকে আমরা কলঙ্কিত হতে দিতে পারি না। স্পেন একটি বহুত্ববাদী ও সহনশীল দেশ।’ স্থানীয় পুলিশ এ ঘটনার তদন্তু শুরু করেছে।
রিয়ালের অনুশীলনে ভিনিসিয়ুসবর্ণবাদের বিরুদ্ধে ভিনিসিয়ুস সব সময়ই সোচ্চার। স্প্যানিশ ফুটবলে তিনি নিজেও একাধিকবার এর শিকার হয়েছেন। ইয়ামাল ইনস্টাগ্রামে কড়া প্রতিক্রিয়া জানানোর পর সেই পোস্টে ‘লাইক’ দিয়ে তাঁকে সমর্থন জানান ভিনি। শুধু ভিনি নয়, মরক্কোর আশরাফ হাকিমি, ফ্রান্সের পল পগবারাও ইয়ামালকে সমর্থন দেন।