একঝলক (৭ এপ্রিল ২০২৬)
· Prothom Alo
বসন্তের শেষ দিকে এসে গরম আঁচ দিচ্ছে, তাতে বেড়েছে গ্রীষ্মকালীন ফল তরমুজের চাহিদা। দেশের দক্ষিণাঞ্চল থেকে নৌপথে আসা তরমুজ আড়তে নামাচ্ছেন শ্রমিকেরা। বাদামতলী ঘাট, সদরঘাট, ঢাকা, ৭ এপ্রিলনিজের বাগানের কলার কাঁদি কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। পরানপুর, ফরিদপুর, ৭ এপ্রিল নদীর পাশে ধানখেত, সেখানে খেতের আলে খাবারের সন্ধানে এক গাঙশালিক। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৭ এপ্রিলপাহাড়ে বর্ষবরণের উৎসবের দ্বিতীয় দিনে নৃত্য পরিবেশনের প্রস্তুতিতে শিশুরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি, ৭ এপ্রিলনদীতে পানি কেটে চলেছে ময়ূর ট্রলার। চন্দনীমহল,দিঘলিয়া, খুলনা, ৭ এপ্রিলবর্ষার আগে ট্রলার মেরামতের কাজ চলছে জোরেশোরে। সেনহাটি, দিঘলিয়া খুলনা, ৭ এপ্রিলপ্রাতর্ভ্রমণে বেরিয়ে ডায়াবেটিস ও রক্তচাপ মেপে দেখছেন এক ব্যক্তি। সুরভি উদ্যান, রংপুর, ৭ এপ্রিলপ্রখর রোদে ভাটায় মাটি দিয়ে ইট তৈরি করছেন এই নারী শ্রমিক। প্রতি এক হাজার ইটের জন্য তিনি মজুরি পান ৪০০ টাকা। দিনে ২ হাজারের মতো ইট তৈরি করতে পারেন তিনি। ছোনপচা, কানাইপুর, ফরিদপুর, ৭ এপ্রিলপুকুরে ফুটে আছে মুগ্ধতা ছড়ানো শাপলা। বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র, মিঠাপুকুর, রংপুর, ৭ এপ্রিলডিজেলের অভাবে সেচযন্ত্র চালানো যাচ্ছে না, ফলে কৃষকের বোরো ধান মাঠেই পুড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই ডিজেল সংগ্রহে ফিলিং স্টেশনে ছুটছেন কৃষকেরা। জ্বালানি তেলের সংকটের কারণে ডিজেল সংগ্রহে গভীর রাতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এভাবেই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ৭ এপ্রিলবসতঘরের পাশে জন্মানো ফুলে ফুলে ভরা লিচুগাছের পরিচর্যায় গৃহকর্তা। বড়গোয়ালী, দাউদকান্দি, কুমিল্লা, ৭ এপ্রিলবর্ষবরণে প্রস্তুত পাহাড়। জেলা পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রায় বধূ সাজে সেজে এসেছে এক শিশু। জেলা পরিষদ প্রাঙ্গণ, খাগড়াছড়ি, ৭ এপ্রিলরাজধানীতে বেড়েছে মশার উপদ্রব। মশার কামড় থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষ মশারি টানিয়ে ঘুমাচ্ছেন। শ্যামবাজার ঘাট, ঢাকা, ৭ এপ্রিল
Visit bettingx.club for more information.