ভিডিওতে গুলি ছোড়ার ধরন দেখে খুনি শনাক্ত
· Prothom Alo

গত বছরের ১০ নভেম্বর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলি চালিয়ে হত্যা করা হয় ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাঈফ মামুনকে। ঘটনাটি ধরা পড়ে সিসি ক্যামেরায়। কিন্তু ভিডিওতে খুনিদের চেনার মতো কোনো স্পষ্ট সূত্র ছিল না। এমন অবস্থায় তদন্ত এগিয়ে নেওয়া কঠিন ছিল। কোনো কূল–কিনারা না পেয়ে ডিবির এক কর্মকর্তা ভিডিওটি দেখান তাঁর এক ‘সোর্স’কে। কয়েক সেকেন্ড দেখেই ওই ‘সোর্স’ বলে ওঠে, ‘স্যার, একজনের গুলির ধরন কুত্তা ফারুকের মতো।’
Visit saltysenoritaaz.org for more information.