বাউফলে ভাতিজার বিরুদ্ধে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ
· Prothom Alo

পটুয়াখালীর বাউফলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। তাঁর গ্রামের বাড়ির দেড় একরের বেশি জমি দখল করা করা হয়েছে। সেখানে পুকুর খনন করে মাছ করা হচ্ছে।
প্রয়াত ওই বীর মুক্তিযোদ্ধার নাম জি এম ইয়াকুব। তিনি দৈনিক সংবাদের সহযোগী সম্পাদক ছিলেন। ২০১১ সালে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি বাউফল উপজেলার পশ্চিম ইন্দ্রকুল গ্রামে। তাঁর স্ত্রী ও সন্তানেরা ঢাকায় থাকেন।
Visit umafrika.club for more information.
মুক্তিযোদ্ধার স্ত্রী আছিয়া খান অভিযোগ করেন, ঢাকায় বসবাসের সুযোগে ইসমাইল হোসেনের ছেলে রেজোয়ান সিনা (৪৫) তাঁর স্বামীর ১ একর সাড়ে ৫৭ শতাংশ জমি দুই বছর ধরে জোরপূর্বক দখল করে ভোগ করছেন। ওই জমিতে জোর করে পুকুর খনন করে মাছ চাষ করছেন। জমির দখল ছেড়ে দিতে বলেছিলেন। তখন তিনি (রেজোয়ান) তিন লাখ টাকা দাবি করেন। প্রয়াত স্বামীর জমি উদ্ধারের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রেজোয়ান সিনা। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে জমি দখল ও টাকা দাবির অভিযোগ সঠিক নয়। কেন এ রকম অভিযোগ করা হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।
এ সম্পর্কে বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান বলেন, একজন প্রয়াত মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের জমি বেদখলের ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি সমাধানে জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।