বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে পাঠচক্র ও সাংগঠনিক সভা

· Prothom Alo

ঝড়ো আবহাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি তখন এক অন্য রকম রূপে আন্দোলিত; ৭ এপ্রিল সন্ধ্যার এমন আবহাওয়ার মধ্যেই টিএসসির কনফারেন্স রুমে একত্রিত হন জাবি বন্ধুসভার সদস্যরা। উপলক্ষ বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে পাঠচক্রের আসর ও সাংগঠনিক সভায় অংশ নেওয়া।

সভায় বিগত মার্চ মাসের কার্যক্রম নিয়ে পর্যালোচনা ও ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পয়লা বৈশাখ ১৪৩৩ ও মে দিবস উদ্‌যাপন বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া আলোচনায় স্থান পেয়েছে বিগত সময়ে অনুষ্ঠিত ‘বন্ধু আহ্বান ২০২৬’, ‘সহমর্মিতার ঈদ ২০২৬’ ও ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজনের পর্যালোচনা।

Visit freshyourfeel.org for more information.

সভা শেষে পাঠচক্রে বন্ধুসভার সদস্যরা তাঁদের ভাবনা, উপলব্ধি ও মতামত তুলে ধরেন। কেউ বলেন সংগঠনের ভিত্তি হিসেবে গঠনতন্ত্রের গুরুত্বের কথা, কেউ শোনান নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা। আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে গড়ে ওঠে এক আন্তরিক ও অংশগ্রহণমূলক পরিবেশ।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মারিয়া মুরাদ বলেন, ‘আমরা বছরজুড়ে এ রকম গঠনমূলক ও প্রয়োজনীয় বই নিয়ে পাঠচক্রের আয়োজন করব। বই ছাড়াও বিভিন্ন বাংলা চলচ্চিত্র ও কনটেন্টের ওপর পাঠচক্র করা হবে।’

সভাপতি সৈয়দ সালমান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভা ও পাঠচক্র অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু অরূপা রহমান, তাজরীন জান্নাত, পারভেজ মোশাররফ, তাবাসসুম শ্যারণ, মাহমুদ প্রসুন, সিফাত আরেফিন, মাহফুজা মোনামি, হাসানুজ্জামান হাসানসহ অনেকে।

প্রচার সম্পাদক, জাবি বন্ধুসভা

Read full story at source