খেলাধুলাভিত্তিক শিক্ষায় নতুন দিগন্ত: ‘ক্র্যাফট মডেল ম্যানুয়াল’-এর মোড়ক উন্মোচন করল লিডো
· Prothom Alo

লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডো (LEEDO) খেলাধুলাভিত্তিক অংশগ্রহণমূলক শিক্ষার মাধ্যমে দলগত চর্চা, ন্যায্যতা এবং অহিংস যোগাযোগকে উৎসাহিত করার লক্ষ্যে ‘ক্র্যাফট মডেল ম্যানুয়াল’–এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেছে। লিডো বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, যারা তাদের ‘School Under the Sky’ প্রোগ্রামের মাধ্যমে ক্র্যাফট গেমস ব্যবহার করে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে।
Visit sportnewz.click for more information.
শনিবার (৭ মার্চ ২০২৬) ঢাকার ওয়াশপুর গার্ডেন সিটির লিডো পিস হোমে আয়োজিত ক্র্যাফট মডেল ম্যানুয়াল লঞ্চিং অনুষ্ঠানে শিক্ষা, ক্রীড়া, শিশু উন্নয়ন, মানবাধিকার ও সামাজিক উন্নয়ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্র্যাফট মডেল বাংলাদেশে একটি নতুন শিক্ষাধারা, যেখানে খেলাধুলাকে শেখার কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। লিডোর দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, বিভিন্ন কর্মশালা এবং পরীক্ষামূলক কার্যক্রমের ভিত্তিতে তৈরি ৫০টি ক্র্যাফট গেমস এই ম্যানুয়ালে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে ক্র্যাফট মডেলের যাত্রা ও কার্যক্রম তুলে ধরে একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়। ক্র্যাফট মডেলের যাত্রা এবং ম্যানুয়াল তৈরির পেছনের গল্প তুলে ধরেন সমাজবিজ্ঞানী সৈয়দ মোসাদ্দেক হোসেন, নাজমুল হাসান, জিসান রহমান ও তাহসিন হক।
লিডোর Grant Acquisition and Proposal Development Director নাজমুল হাসান বলেন, প্রায় ২০১৩ সালের দিকে আন্তর্জাতিক সংস্থা পারনভা লিডোর সঙ্গে এই উদ্যোগে যুক্ত হয়। তারা বিশ্বব্যাপী এই মডেল নিয়ে কাজ করছে। বাংলাদেশে লিডোর হাত ধরেই ক্র্যাফট মডেলের যাত্রা শুরু হয়েছে।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তরা কত টাকা করে পাবেতিনি আরও বলেন, ‘আমরা আগে ইশপের গল্পের মাধ্যমে নৈতিক শিক্ষা পেয়েছি। ক্র্যাফট মডেলে শিশুরা খেলার মাধ্যমে শেখে। প্রতিটি খেলার শেষে একটি শিক্ষামূলক বার্তা থাকে, যা শিশুদের সামাজিক ও মানসিক বিকাশে সহায়ক। আনুষ্ঠানিক শিক্ষাব্যবস্থার বাইরেও শেখার নানা পথ রয়েছে এবং খেলাধুলাভিত্তিক শিক্ষা তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লিডোর Admin and Finance Director মুর্শিদা আক্তার কান্তা। তিনি বলেন, ‘আজ আমাদের জন্য একটি বিশেষ মাইলফলক, কারণ আমরা ক্র্যাফট মডেল ম্যানুয়ালের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। LEEDO এবং PERNOVA-এর যৌথ গবেষণায় তৈরি এই মডেলটি মূলত Learning through Play বা খেলার মাধ্যমে শিক্ষার একটি অভিনব পদ্ধতি। এটি শিশুদের শরীর, নিয়মাবলি, গ্রহণযোগ্যতা, ন্যায্যতা এবং দলগত সংহতি (Body, Rules, Acceptance, Fairness & Team)—এই পাঁচটি স্তম্ভের ওপর ভিত্তি করে তাদের মানসিক ও আচরণগত বিকাশে সহায়তা করবে।
শিক্ষা উপবৃত্তির নির্দেশিকা প্রকাশ, কোন ক্লাসে কত টাকা পাবে শিক্ষার্থীরাবিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা শিশুদের জন্য প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে এটি একটি কার্যকর বিকল্প এবং অংশগ্রহণমূলক পদ্ধতি হিসেবে কাজ করবে। এই ম্যানুয়ালটি কেবল একটি বই নয়, বরং শিক্ষক ও সমাজকর্মীদের জন্য একটি শক্তিশালী গাইডলাইন, যা শিশুদের আত্মবিশ্বাস ও ইতিবাচক সামাজিক আচরণ গঠনে নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে অনলাইন কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন Pernova–এর প্রেসিডেন্ট মি. রজার হাম্বল। তিনি বলেন, ‘আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের। ১০ বছরেরও বেশি আগে লিডোর সঙ্গে বাংলাদেশের পথশিশুদের জন্য ক্র্যাফট মডেলের ধারণা নিয়ে কাজ শুরু করি। এই গেমগুলো সহজ হলেও শিশুদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
মি. রজার হাম্বল আরও বলেন, ইথিওপিয়াসহ বিভিন্ন দেশে ক্র্যাফট গেমস ব্যবহার করা হলেও বাংলাদেশের জন্য তৈরি এই ক্র্যাফট মডেল ম্যানুয়াল ভিন্নধর্মী, কারণ এতে লিডোর নিজস্ব অভিজ্ঞতা এবং বাংলাদেশের স্থানীয় খেলাধুলার উপাদান যুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মফিদুল হক (প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর; একুশে পদক ২০১৬ ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৩ প্রাপ্ত) বলেন, ‘বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার কাজ করছে এমন প্রতিষ্ঠানের একটি হলো লিডো। প্রকৃত অর্থে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে, যা লিডো করে যাচ্ছে।’
সমাপনী বক্তব্যে লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন বলেন, ‘আমরা শিশুদের নিয়ে কাজ করছি, কারণ তারা এই সমাজের অংশ। আজ যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ম্যানুয়ালটি বাংলাদেশের শিশুদের জন্য তৈরি করা হয়েছে দেশীয় আঙ্গিকে এবং দেশীয় খেলাধুলার উপাদান দিয়ে। বাংলাদেশ ছাড়াও এ মডেলটি বসনিয়াতেও প্রকাশিত হয়েছে। এই ম্যানুয়ালটি পিছিয়ে পড়া শিশু, নারী ও যুবকদের এগিয়ে নিতে সহায়তা করবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের মধ্যে ছিলেন—
• আমরান খান, সুপারিনটেনডেন্ট, চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, সমাজসেবা অধিদপ্তর
• সাজেদা আখতার লিপি, প্রেসিডেন্ট, ইনার হুইল ক্লাব, লোবেলিয়া ঢাকা
• মাহবুল হক, নির্বাহী পরিচালক, HRDC
• শেখ মোহাম্মদ আসলাম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার
• মনির হোসেন, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন ও চেয়ারম্যান, বাংলাদেশ কলেজ ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশন
• অধ্যাপক রুহুল আমিন,
• মো. মনির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক, ERDA
• একরামুল হক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়
• মাহফুজা কামাল, নির্বাহী পরিচালক, SAVE
• রানি চৌধুরী, সংবাদ উপস্থাপক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর, CKDL (বিটোপি)
অনুষ্ঠানের একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে ক্র্যাফট মডেল ম্যানুয়াল উন্মোচন করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।