অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে বিব্রত নন, শুনতে হয় উচ্চতা নিয়ে কথা
· Prothom Alo
আজ জন্মদিন উদ্যাপন করছেন হলিউডের প্রতিভাবান অভিনেত্রী ম্যাকেঞ্জি ডেভিস। স্বতন্ত্র অভিনয়শৈলী আর শক্তিশালী চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা—সবখানেই তিনি নিজের উপস্থিতি জানান দিয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে। জন্মদিনে ছবিতে দেখে নিতে পারেন জানা–অজানা কথাগুলো।হঠাৎ করেই তিনি অভিনয়ে নাম লিখিয়েছিলেন। পরে অভিনয় ভালো লাগলে অভিনয় নিয়ে পড়াশোনা করেন। ২০১১ সালে স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু হয়।তাঁর পছন্দ অ্যাকশন সিনেমায় অভিনয় করা। তবে ট্রাইবেকা চলচ্চিত্র উৎসব থেকে অভিনয়শিল্পী হিসেবে জুরি পুরস্কার পেয়ে আর্ট ফিল্মের প্রতি আলাদা নজর দেন। অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন টরন্টো চলচ্চিত্র উৎসবের।শৈশবে বেশির ভাগ সময় গেমস আসক্তিতে কাটত। সেই স্মৃতিস্মরণা করে তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ডস গেমস আর সুপার নিনটেন্ডো গেম খুবই পছন্দ করতাম। কিন্তু আমার স্বভাবটা বেশ আসক্তিপ্রবণ—এখন বুঝি, ওই ধরনের জিনিসে একবার জড়িয়ে পড়লে আমি আর থামতে পারব না। তাই এখন আর আমি কোনো গেমই খেলি না।’১০ তারকার পোশাক নিয়ে ‘নেকেড ড্রেস’ বিতর্ক১৯৮৭ সালে জন্ম নেওয়া এ অভিনেত্রীকে সবচেয়ে বেশি শুনতে হয় উচ্চতা নিয়ে কথা। তাঁর উচ্চতা ৫ ফুট সাড়ে ১০ ইঞ্চি।যৌন বা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কখনোই তিনি বিব্রত হন না। এই নিয়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি সব সময়ই অবাক হই, যখন অভিনেতারা বলেন, তাঁরা যৌন দৃশ্য পছন্দ করেন না। আমার কাছে এটা যেন একধরনের বাড়তি সুবিধা—কারও সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য করা তো মজারই। তাই হ্যাঁ, এ বিষয়ে আমি পুরোপুরি ইতিবাচক।’
Visit sport-tr.bet for more information.