ছক্কা মেরেই চলেছেন সূর্যবংশী, বুমরাকেও ছাড় দিলেন না

· Prothom Alo

বৈভব সূর্যবংশী ফাইনাল পরীক্ষাতেও পাস করলেন!

বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে নামে ভারে আর কাজে যশপ্রীত বুমরার চেয়ে হয়তো বড় বোলার নেই। এই বুমরাকেই কিনা সূর্যবংশী স্বাগত জানালেন ছক্কা মেরে।

Visit saltysenoritaaz.com for more information.

১৫ বছর বয়সী সূর্যবংশী বুমরার বিপক্ষে কেমন খেলেন, সেটা কাল রাতে হওয়া রাজস্থান-মুম্বাই ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিল। বুমরার করা প্রথম তিন বলে ২ ছক্কা মেরে সূর্যবংশী সবকিছুরই জবাব দিলেন। প্রমাণ করে দিলেন, তিনি শুধু ভবিষ্যৎই নয়, বর্তমানও!

আইপিএলে কাল অবশ্য সূর্যবংশীর ইনিংসটা খুব বড় হয়নি। বৃষ্টির কারণে নেমে আসা ১১ ওভারের ম্যাচে ১৪ বলে ৩৯ রান করে আউট হন। ১টি চার ও ৫টি ছক্কায় সাজানো এই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ২৭৮.৫৭।

১৮ বছর পূর্ণ হওয়ার আগেই টি-টুয়েন্টি লিগে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন সূর্যবংশীর। আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০ ইনিংসে ৩৭.৪০ গড় ও ২১৮.৪১ স্ট্রাইক রেটে তাঁর মোট রান ৩৭৪। এর মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি, ২টি ফিফটি এবং ৩৫টি ছক্কা।

যশস্বী জয়সোয়ালসূর্যবংশী যেভাবে খেলছে, তা অসাধারণ। ওকে দেখে আমি নিজেও অনুপ্রাণিত হই।

আইপিএলের ইতিহাসে অন্তত ২০ বল খেলেছেন—এমন ব্যাটসম্যানদের মধ্যে সূর্যবংশীর ছক্কা মারার হার সবচেয়ে বেশি। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৭১টি বল খেলে ৩৫টি ছক্কা মেরেছেন। অর্থাৎ প্রতি ৪.৯ বলে একটি করে ছক্কা হাঁকিয়েছেন সূর্যবংশী।

এই তালিকায় তিনি রোমারিও শেফার্ড (৫.১), উর্ভিল প্যাটেল (৫.৩), জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক (৬.৪) এবং আন্দ্রে রাসেলের (৬.৮) মতো ক্রিকেটারদেরও ছাড়িয়ে গেছেন।
এবারের আইপিএলে ৩ ম্যাচে সূর্যবংশী রান করেছেন ১২২। স্ট্রাইক রেট ২৪৯, গড় ৪০.৬৬। টুর্নামেন্টের প্রথম ম্যাচে করেছেন ১৫ বলে ফিফটিও।

‘সূর্যবংশী পেশাদার নয়, মাঠের বাইরে কখনো তা হতে পারবে না’

কাল মুম্বাইয়ের বিপক্ষে রাজস্থানের ২৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন রাজস্থান ওপেনার যশস্বী জয়সোয়াল। ৩২ বলে ৭৭ রান করে অপরাজিত থাকার পথে রাজস্থানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ছক্কার সেঞ্চুরিও করেছেন জয়সোয়াল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সূর্যবংশীকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘ও যেভাবে খেলছে, তা অসাধারণ। ওকে দেখে আমি নিজেও অনুপ্রাণিত হই। আমরা নিজেদের উন্নতির বিষয়ে আলোচনা করি এবং আমি ওকে সব সময় ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করি—যাতে সূর্যবংশী ভয়ডরহীনভাবে খেলতে পারে। সত্যিই বিস্ময়কর, সূর্যবংশী খেলাটা খুব ভালো বোঝে এবং একাই অনেক কিছু করার ক্ষমতা রাখে।’

কাল আউট হয়ে হতাশ ছিলেন সূর্যবংশী

মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াও সূর্যবংশীকে নিয়ে কথা বলেছেন, ‘১৬ বা ১৭ বছর বয়সী (১৫ বছর বয়সী) একটি ছেলেকে এভাবে খেলতে দেখা সত্যিই দারুণ। ওর ব্যাটিংয়ের ধরন আর ওর মধ্যে যে ভয়ডরহীনতা কাজ করে, তা অসাধারণ। ওর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’

ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবিচন্দ্রন অশ্বিন এখনই নাকি সূর্যবংশীকে প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছেন না। এক্সে তিনি লিখেছেন, ‘আমরা এমন সময় থেকে খুব বেশি দূরে নেই, যখন এই ১৫ বছর বয়সী বিস্ময় বালকের ব্যাটিং দেখার জন্য দর্শকেরা মাঠে ভিড় জমাবেন। ওর প্রশংসা করার মতো বিশেষণ যেন ফুরিয়ে আসছে!’

ইংল্যান্ডে তুমুল জনপ্রিয় সূর্যবংশী, সফরে কেমন আয় হচ্ছে তাঁর

Read full story at source