বৈশাখের আগে টেপা পুতুল তৈরির ব্যস্ততা

· Prothom Alo

বাংলার অন্যতম ঐতিহ্যবাহী মৃৎশিল্প টেপা পুতুল। নরম এঁটেল মাটি হাতে টিপে টিপে পুতুলে পরিণত করা হয় বলেই এর নাম টেপা পুতুল। বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এ টেপা পুতুল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। রাজশাহীর পবা উপজেলার বাগধানি বসন্তপুর এলাকায় পালরা বংশপরম্পরায় টেপা পুতুল তৈরি করে আসছেন। বৈশাখ বরণের উৎসবের আগে এই পুতুল তৈরিতে ব্যস্ত এখন তাঁরা। নির্দিষ্ট কোনো ছাঁচ বা ফর্মা ব্যবহার না করে সম্পূর্ণ হাতের আঙুলের মুনশিয়ানায় এ পুতুল তৈরি হয়। রোদে শুকিয়ে আগুনে পোড়ালে তৈরি হয় টেপা পুতুল।

Visit fish-roadgame.com for more information.

মাটির গোল্লা থেকে পুতুল তৈরির প্রক্রিয়া শুরু হাতে টিপে টিপে চলছে টেপা পুতুল তৈরির প্রক্রিয়াপুতুলের বিভিন্ন অংশ জোড়া দেওয়া চলছেবংশপরম্পরায় টেপা পুতুল তৈরি করে আসছেন রাজশাহীর পবা উপজেলার বাগধানি বসন্তপুর এলাকায় পালরা নির্দিষ্ট কোনো ছাঁচ বা ফর্মা ব্যবহার না করে সম্পূর্ণ হাতের আঙুলের মুনশিয়ানায় তৈরি হয় এ পুতুল পুতুলের গায়ে করা ছোট ছোট নকশা সর্বশেষ নকশার কাজ চলছেতৈরি করা পুতুল শুকানো হচ্ছে রোদে আগুনে পোড়ানো শেষে বিক্রির জন্য প্রস্তুত টেপা পুতুল

Read full story at source